Anisur Rahman

Menu, Widgets এবং Live Editing / Customizer

একটি সুন্দর ও userfriendly ওয়েবসাইট তৈরি করতে Menu, Widgets এবং Live Editing / Customizer খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই তিনটি ফিচার ঠিকভাবে ব্যবহার করলে একটি ওয়েবসাইট শুধু দেখতে সুন্দরই হয় না, বরং ব্যবহার করাও অনেক সহজ হয়।

Menu

Menu মূলত ওয়েবসাইটের দিকনির্দেশনা হিসেবে কাজ করে। একজন visitor যখন ওয়েবসাইটে আসে, তখন সে প্রথমেই menu দেখে বুঝতে চায় কোথায় কী আছে। তাই menu শুধু কয়েকটি লিংক দেওয়ার জায়গা নয়, এটি আসলে পুরো ওয়েবসাইটের user experience তৈরি করে। WordPress-এ আমরা Menu Location ব্যবহার করে আলাদা আলাদা জায়গায় menu বসাতে পারি, যেমন Header menu, Footer menu বা Mobile menu। এছাড়া CSS Classes ব্যবহার করে menu-র ডিজাইন নিজের মতো করে সাজানো যায়। আবার CSS Classes ব্যাবহার করে menu hide করেও রাখা যায়। যেমন- logged-in এবং logged-out user অনুযায়ী আলাদা menu দেখানো। যেসব user লগইন করা আছে তাদের জন্য Dashboard বা Profile অপশন দেখানো যায়, আর যারা লগইন করেনি তাদের জন্য Login বা Register অপশন রাখা যায়। এতে করে প্রত্যেক user তার প্রয়োজন অনুযায়ী সহজে কাজ করতে পারে।

Widgets

Widgets শুধু Sidebar-এ ব্যবহার করা হয় এমনটা নয়। Widgets Footer, Header, Shop sidebar এমনকি Homepage-এর বিভিন্ন অংশেও ব্যবহার করা যায়। Widgets দিয়ে আমরা সার্চ বক্স, সাম্প্রতিক পোস্ট, কন্টাক্ট ইনফরমেশন, সোশ্যাল লিংক ইত্যাদি দেখাতে পারি। Widgets-এর order এবং placement খুব গুরুত্বপূর্ণ। Theme ভেদে Widgets-এর order এবং placement ভিন্ন হতে পারে। কোন widget আগে থাকবে আর কোনটা পরে থাকবে, সেটার উপর visitor-এর নজর কোথায় আগে যাবে তা নির্ভর করে। সঠিক জায়গায় সঠিক widget বসালে ওয়েবসাইট অনেক বেশি গুছানো এবং কার্যকর হয়।

Live Editing / Customizer

Customizer এমন একটি জায়গা যেখানে আমরা কোনো পরিবর্তন করার সাথে সাথে তার ফলাফল live preview-তে দেখতে পারি। যেমন, menu পরিবর্তন করলে বা widget যোগ করলে সঙ্গে সঙ্গে preview-তে দেখা যায় ওয়েবসাইট কেমন দেখাচ্ছে। এটার সবচেয়েে উল্লেখযোগ্য সুবিধা হলো, যতক্ষণ পর্যন্ত আমরা Save বা Publish না করি, ততক্ষণ কোনো পরিবর্তন permanent হয় না। এতে ভুল হওয়ার ভয় ছাড়াই আমরা বিভিন্ন ডিজাইন পরীক্ষা করতে পারি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Prefix: Hello WordPress Developer
Scroll to Top